ফটো ফিচার

কামিন্সের আনন্দ, শচীনের জন্মদিন এবং...

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—যাতে শচীন টেন্ডুলকারের জন্মদিন উদযাপন আছে, আছে মেয়ের জন্মদিনে সাকিব আল হাসানের শুভেচ্ছাবার্তা, পরিবারকে কাছে পেয়ে প্যাট কামিন্সের উচ্ছ্বাস এবং আরও অনেক কিছু।
মাঠে সময়টা স্বপ্নের মতো কাটছে জস বাটলারের। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে এমন পোশাকে দেখা গেল রাজস্থান রয়্যালস ব্যাটসম্যানকে।
আরেকটি লিগ আঁ শিরোপা পিএসজির। এক ফ্রেমে মেসি-নেইমার-রামোসদের 'চ্যাম্পিয়ন' ছবি।
আইপিএলে প্যাট কামিন্সের সঙ্গে যোগ দিয়েছে তাঁর পরিবার।
প্রথম মৌসুমে এসেই লিগ আঁ শিরোপা জিতলেন সের্হিও রামোস। ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য সন্তানদেরই 'চ্যাম্পিয়ন' বলেছেন তিনি।
৪৯ পূর্ণ করলেন শচীন টেন্ডুলকার। জন্মদিনের কেক কাটছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি, পাশে তাঁর মেয়ে সারা টেন্ডুলকার।
উইকেন্ডে এমন নির্ভারই ছিলেন সেরেনা উইলিয়ামস।
প্রতিটা দিনই নতুন রোমাঞ্চকর অভিযান, আর তুমি তো শুরু করলে মাত্র। এগিয়ে যাওয়া সহজ নয়, কিন্তু যাই হোক না কেন, তুমি এগিয়ে যাবে। মেয়ের জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।
প্রিয়জনের কাছ থেকে ঈদ উপহার পেতে কার না ভালো লাগে? এসএ গেমসে সোনাজয়ী কারাতে খেলোয়াড় হোমায়রা আক্তার ঈদের আগে স্কুটি উপহার পেয়েছেন স্বামী হোসেন খানের কাছ থেকে। শখের উপহারটি পেয়ে কারাতে খেলোয়াড় স্বামীকে ধন্যবাদ জানাতে মোটেও ভোলেননি হোমায়রা।