
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাঁর বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের দলে কাউকে দলে নেওয়া হয়নি। এ ছাড়া প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন নেই।
চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলেও জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিংয়ের সময় ডানহাতে চোট পাওয়ার প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও তাঁকে ছাড়া খেলবে বাংলাদেশ।
আগামী ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মিরপুর টেস্টের জন্য বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান, শহীদুল ইসলাম।