আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে (বাঁ থেকে) সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহর সঙ্গে মাশরাফি বিন মুর্তজা
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে (বাঁ থেকে) সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহর সঙ্গে মাশরাফি বিন মুর্তজা

শেরেবাংলায় হঠাৎ মাশরাফি

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ হঠাৎ করেই হাজির মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা কয়েকজন সতীর্থের সঙ্গে সময় কাটালেন মাশরাফি।

মাশরাফির সঙ্গে দেখা করতে যেন তর সইছিল না মাহমুদউল্লাহর। সাবেক অধিনায়কের সঙ্গে দেখা করতে মাঠে দৌড়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

কত দিন পর দেখা! সাবেক ও বর্তমান অধিনায়ক জড়ালেন আলিঙ্গনে।

বিশ্বকাপে কী কৌশল নিতে হবে সেটিই কি মাহমুদউল্লাহকে বোঝাচ্ছেন মাশরাফি?

বোলার মাশরাফির দেখা মিলল শেরেবাংলার নেটে। সৌম্য ও তাসকিনকে দেখালেন কীভাবে বোলিং করতে হবে।

এই ভাবে বল ধরতে হবে, তাসকিন দেখাচ্ছেন মাশরাফি। পাশ থেকে দেখছেন উইকেটকিপার নুরুল হাসান।

সৌম্য সরকারও বোলিং নিয়ে কিছু পরামর্শ পেলেন সাবেক অধিনায়কের কাছ থেকে।