সাকিব ফিরিয়েছেন মিসবাহকে

সাকিবের বলে বোল্ড মিসবাহ ছবি: শামসুল হক
সাকিবের বলে বোল্ড মিসবাহ ছবি: শামসুল হক

দ্বিতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। ফেরানো গেছে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরা মিসবাহর বিদায় অবশ্য খুব একটা সমস্যায় ফেলেনি পাকিস্তানকে। কারণ উইকেটের অপর প্রান্ত আঁকড়ে আছেন আজহার আলী। ১৬৭ রানে অপরাজিত আজহার পৌঁছে গেছেন তাঁর সর্বোচ্চ টেস্ট-সংগ্রহে। 
এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১৯। আজ দ্বিতীয় দিন সকালে তারা স্কোরবোর্ডে তুলেছে আরও ৯৬ রান।
আগের দিনের সংগ্রহের সঙ্গে নতুন কিছু যোগ না করেই সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিসবাহ। তাঁর সংগ্রহ ছিল ৯। মিসবাহর বিদায়ের পর উইকেটে আসা আসাদ শফিক কিন্তু আজহার আলীকে দারুণ সঙ্গ দিচ্ছেন। পঞ্চম উইকেটে আজহার-শফিক ইতিমধ্যেই তুলে ফেলেছেন ৯৫ রান। আসাদ শফিক অপরাজিত আছেন ৫৪ রানে।