রশিদ খান পরশুর ম্যাচেও কাঁপিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। তাই ১৩৫ রান তাড়া করতে নেমেও ক্যারিবীয়রা খুইয়েছে ছয়টি উইকেট। শেষ পর্যন্ত অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে স্বাগতিকেরা। এটা অবশ্য তারা পেরেছে শাই হোপের অপরাজিত ৪৮ রানের ইনিংসের কল্যাণে। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ। এএফপি