পায়ের চোট বাংলাদেশ সফরের দল থেকে তাঁকে ছিটকে ফেলেছে আগেই। মিচেল স্টার্ক নেই অস্ট্রেলিয়ার ভারত সফরের ওয়ানডে আর টি-টোয়েন্টি দলেও। যতটা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হয়েছিল, অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারের ক্ষেত্রে সেটা হয়নি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে অস্ট্রেলিয়ার পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস ফকনার। জায়গা পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান হিলটন কার্টরাইটও। টি-টোয়েন্টির ১৩ সদস্যের দলে নতুন মুখ পেসার জেসন বেহরেনডর্ফ। ক্রিকইনফো।