ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে তাঁর ওপর আজীবন নির্বাসনের খাঁড়া ঝুলিয়ে দিয়েছিল বিসিসিআই। দীর্ঘ ১৪ বছর পর সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় শর্মা৷ দিল্লি জেলা আদালত সম্প্রতি তাঁকে ম্যাচ গড়াপেটা-সংক্রান্ত সব ধরনের অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন৷ একই সঙ্গে বিসিসিআইকে ৫০ বছর বয়সী সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের পেনশনসহ সব বকেয়া মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। দেশের হয়ে একটি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা অজয় এখন কাজ করতে চান নতুন ক্রিকেটারদের নিয়ে। ক্রিকইনফো।