
শ্রীলঙ্কার কাছে হেরে ভাগ্যটা তুলে দেওয়া হয়েছিল অন্যদের হাতে। সেটা এখনো বদলানো যায়নি। কিন্তু তাতে ম্যাচ জয়ের স্বস্তি কি এতটুকুও কমে? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে অন্তত নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখল বাংলাদেশ। এখন হিসাবটা এমন—শ্রীলঙ্কা যদি বৃহস্পতিবার আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশকে আর কোনো অঙ্ক কষতে হবে না। আর যদি আফগানিস্তান জেতে, তাহলে ওদের সেই জয়টা যেন হয় একটু বড় ব্যবধানে—বাংলাদেশের চাওয়া এটাই।