পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান
পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান

অলৌকিক ইমরান খান এখন কয়েদি নম্বর ৮০৪

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ১৯৯৫ সালে একটি ঘটনা তুলে ধরে লিখেছিল, ‘পাকিস্তানের অনেকে ইমরান খানকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করেন। দেশটা ভেঙে টুকরো হওয়ার আগেই তিনি বাঁচাবেন—এটাই তাঁদের বিশ্বাস।’ পরে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ক্ষমতা হারানোর পর জেলে বন্দী থেকে পাকিস্তানিদের কাছে তাঁর মহিমা যেন আগের মতোই অটুট। সংবাদমাধ্যমে খবর বের হয়, পেশোয়ারে হাজারো মানুষ ‘৮০৪’ লেখা স্যান্ডেল কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। কারণ কারাগারে এটাই ইমরানের কয়েদি নম্বর—‘৮০৪’।