বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিশ্বকাপ না খেলার দায় সরকারের: আমিনুল

সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তাঁর সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার দায় নিতে নারাজ। তিনি এটিকে সরকারের সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। আমিনুল দাবি করেন, তিনি বিশ্বকাপ খেলার জন্য ‘যুদ্ধ’ করেছিলেন এবং ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব করেছিলেন খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তার জন্য। বিসিবির প্রস্তাবে আয়ারল্যান্ড গ্রুপ বদলাতে রাজি হয়েছিল বলেও তিনি জানান। আমিনুল আরও বলেন, ক্রিকেটারদের সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং কেউই খেলতে যেতে চাননি।