চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা
চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে লঙ্কানদের জয়ে বড় ভূমিকা ছিল হাসারাঙ্গার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ১৬৪ রান তাড়া করতে নামা আইরিশরা ম্যাচ হারে ২০ রানে। চোট নিয়েই সেদিন বল হাতে নিজের স্পেল শেষ করেছিলেন হাসারাঙ্গা। কিন্তু বিশ্বকাপে আর তাঁর খেলা সম্ভব হচ্ছে না।

ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গতকাল হাসারাঙ্গার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের এমআরআই করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। লন্ডনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রিপোর্ট দেখে তাঁকে টুর্নামেন্ট থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে আসরের বাকি ম্যাচগুলোতে আর তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

হাসারাঙ্গার বদলি হিসেবে শ্রীলঙ্কা স্কোয়াডে সুযোগ পেতে পারেন আরেক লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্ত।