নাজমুল ৭.৫, হৃদয় ২

এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারল না। ৫০ ওভার খেলতে না পারার ধারাবাহিকতা দলটি বজায় রেখে চলেছে। এটি একদিকে যেমন লজ্জার, বিশ্বকাপের বিবেচনায় তেমনি শঙ্কারও। যেদিন যার ব্যাটে-বলে হবে, সেদিন তাকেই হাল ধরতে হবে।

তানজিদ হাসান ২/১০

গত ম্যাচে ওয়ান ডাউনে, এই ম্যাচে ওপেনিংয়ে। এশিয়া কাপে এক ম্যাচ খেলিয়েই বাদ, তারপর হঠাৎই আবার সুযোগ দেওয়া। যতই সান্ত্বনা দেওয়া হোক, এভাবে খেলোয়াড় তৈরি হয় না।

জাকির হাসান ২/১০

বিশ্বকাপ দলের বিবেচনায় না থাকলেও একটা সুযোগ ছিল নিজের যোগ্যতা প্রমাণের।

নাজমুল হোসেন ৭.৫/১০

১৭১ রানের মধ্যে ৭৬ রানই তার। এ মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক। উচিত ছিল নাসুমের সঙ্গে জুটি গড়ে তোলা। রিভার্স শটটি সময়োপযোগী ছিল না। সে জন্য ১ কম পাবে।

রিভার্স শটটি সময়োপযোগী ছিল না নাজমুলের

তাওহিদ হৃদয় ২/১০

সব সময় ডমিনেট করতে চাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। দল ৫০ ওভার খেলতে পারছে না, এটাও মনে রাখা জরুরি। পরিশ্রমী হৃদয়ের হাত ধরে বড় জুটি দেখতে চাই।

মুশফিকুর রহিম ৪/১০

আউট হওয়ার ধরনটা কিছুটা দুর্ভাগ্যজনক।

মাহমুদউল্লাহ ৫/১০

ব্যাটে-বলে ভালোই হচ্ছিল, তবে বড় ইনিংস খেলার ইঙ্গিত থাকলেও তা হয়ে ওঠেনি। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে বোলিংটা যথেষ্ট কার্যকর এখনো।

মেহেদী হাসান ৪.৫/১০

ব্যাট হাতে চেষ্টা করলে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়। বোলিং সন্তোষজনক।

নাসুম আহমেদ ৫/১০

শেষ ওভারটি বাদ দিলে স্পিনারদের মধ্যে সবচেয়ে কার্যকর মনে হয়েছে তাকেই।

শরীফুলের নেওয়া ২ উইকেট দলকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করেছিল।

হাসান মাহমুদ ৫/১০

লাইন, লেংথ, সুইং—সব ঠিক থাকার পরও উইকেট কলাম শূন্যই থেকেছে।

শরীফুল ইসলাম ৫.৫/১০

তার নেওয়া ২ উইকেট দলকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করেছিল।

খালেদ আহমেদ ৪.৫/১০

খুব বেশি বোলিং করার সুযোগ না পেলেও ভালো লাইন ও লেংথ ধরে রেখেছে।