বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী

টি–টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার

আনাইরিন ডোনাল্ডের শুরুটা ভালো হলো, নাকি খারাপ?

কাল অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ বলে ১২ রান করে আউট হয়েছেন ইংল্যান্ডের এই ওপেনার। ইনিংসটা লম্বা হয়নি, ইংল্যান্ডের এই দলে সেটি জরুরিও নয়। উইকেটে এসেই ব্যাট চালাতে হবে। অভিষেকেই ডোনাল্ড দেখিয়েছেন, কাজটা তিনি পারেন। পারেন বলেই তিনি এই ইংল্যান্ড দলে এসেছেন। কতটা পারেন?

একটা পরিসংখ্যান দিয়ে বোঝাই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্বীকৃত টি-টুয়েন্টিতে ডোনাল্ডের স্ট্রাইক রেট ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর চেয়েও বেশি।

স্ট্রাইক রেটে এগিয়ে যাঁরা (১ জানুয়ারি ২০২৫ থেকে)

টি-টুয়েন্টি ক্রিকেটে ডোনাল্ডের আধিপত্য ২০২৫ সাল থেকে। সব মিলিয়ে স্ট্রাইক রেটের তালিকায় সবার ওপরে কে—এই প্রশ্নটা আসতেই পারে। ন্যূনতম ২৫০ বল খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্বীকৃতটি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট সূর্যবংশীর। এখানে ডোনাল্ড আছেন ১৮ নম্বরে।

কেভিন পিটারসেনের হাত থেকে অভিষেক ক্যাপ নিচ্ছেন ডোনাল্ড

টি–টুয়েন্টিতে সর্বোচ্চ স্ট্রাইক রেট