২০২৫ সালের নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আট দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন দিলারা, জান্নাতুল ও ইসমা। দলে এসেছেন রুবাইয়া হায়দার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।