পশ্চিম গোলার্ধে সূর্য না উঠলে এর পেছনে কে দায়ী, জানালেন শচীন টেন্ডুলকার। ক্রাইস্টচার্চে সময়টা খারাপ যাচ্ছে না তাসকিন আহমেদদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পাওয়া নির্বাচিত ছবি—
‘ফিরে তাকালে আক্ষেপ হবে, সামনে তাকালে সুযোগ পাবে,’ তাসকিন আহমেদের ক্যাপশনের অর্থটা এমন। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ খেলার ফাঁকে তাসকিনের সঙ্গী মোসাদ্দেক হোসেন, অধিনায়ক সাকিব আল হাসান, ইয়াসির আলী, সৌম্য সরকাররা।টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে সুযোগ পাননি। অবসরটা পরিবারের সঙ্গে উপভোগই করছেন জেসন রয়।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ায় এমন ‘মুড’-এই আছেন রোহিত শর্মারা…
বিজ্ঞাপন
টানা দ্বিতীয়বার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর স্মারক হুডি গায়ে রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন।কাছের একজনের বিয়ে সামনে। এর আগে নিজেকে যেন সেলেনা গোমেজ ভাবা শুরু করেছিলেন সেরেনা উইলিয়ামস!ছুটির মুডে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘যখন কেউ এর চেয়ে বেশি গাঢ় রং বানাবে, আমি কালো পরা বাদ দেব,’ শোয়েব আখতারের কালো রঙের প্রতি ভালোবাসা এমনই! পশ্চিম গোলার্ধে যদি আজ সূর্য না ওঠে, সেটির জন্য দুঃখপ্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার। ভারত কিংবদন্তির এমন মজার অর্থ এ ছবি একটু ভালোভাবে দেখলেই বুঝবেন।দুবাইয়ে হট চকলেটে মজেছেন ডোয়াইন ব্রাভোবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। সমস্যায় পড়লে নিজের কথা খুলে বলা ও সহায়তা চাইতে দ্বিধা থাকা উচিত নয়, এমন বার্তা দিয়েছেন মাইকেল ফেল্প্স।কোথাও বেরোচ্ছেন ইকার ক্যাসিয়াস…কোথায়, সেটি অবশ্য নিশ্চিত করেননি।