পাকিস্তান ক্রিকেট দলকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে আজ এই জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ধাপ লাফ দিয়ে সাতে উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। ২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ দল। আজ সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।