টেস্ট শুরুর আগের দিন কেমন অনুশীলন করলেন নাজমুল–শান মাসুদরা

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচ শুরুর আগের দিন ট্রফি উন্মোচন এবং দুই দলের অনুশীলনের ছবি দেখুন প্রথম আলোর ফটোজার্নালিস্ট শামসুল হকের ক্যামেরায়।
প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতিতে অমিত হাসান।
অনুশীলনে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম
উইকেট দেখছেন নাহিদ রানা। ঝড়টা যে তাঁরই তুলতে হবে!
কী নিয়ে এত উচ্ছ্বাস তাসকিন–শরীফুলদের?
সাবধান! স্লিপে যেন ক্যাচটা মিস না হয়ে যায়। অনুশীলনে সতর্ক প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তানজিদ, সাদমান, নাজমুলরা।
তীক্ষ্ণ দৃষ্টি আর স্টাইলিশ গোঁফের এই সাজিদ খানকে নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের
শেষ পর্যন্ত ট্রফিটা পাবেন কে— বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন নাকি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ?
ট্রফি উন্মোচনের দিনে দুই দলের অধিনায়ক শান মাসুদ ও নাজমুল হোসেন মেতেছেন খুনসুটিতে।