জয়ের পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত মিরাজ
জয়ের পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত মিরাজ

ছবিতে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের গল্প

আটে নামা মিরাজের সঙ্গে যখন শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ যোগ দেন, বাংলাদেশের তখনো প্রয়োজন ছিল ৫১ রান। দুজন দশম উইকেটে অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে এনে দিয়েছেন ১ উইকেটের অবিশ্বাস্য এক জয়। মিরাজ অপরাজিত ছিলেন ৩৯ বলে ৩৮ রান করে। মোস্তাফিজের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১০ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাওয়া রোমাঞ্চকর এই জয়ের গল্প রইল শামসুল হকের তোলা ছবিতে—  
বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করতে নামলেন লিটন দাস। জেতেন প্রথম টসেই। ব্যাটিংয়ে পাঠান ভারতকে
মাঠে আনন্দময় মুহূর্তের শুরুটা মিরাজকে দিয়ে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে
সাকিবের ঝুলিয়ে দেওয়া বলে ব্যাট চালিয়েছিলেন কোহলি, ডানদিকে ঝাঁপিয়ে হাতে আটকান লিটন। উইেকটশিকারি সাকিবের চেয়ে লিটনকে নিয়েই সতীর্থদের উচ্ছ্বাস ছিল বেশি
ভালোই খেলছিলেন শ্রেয়াস আইয়ার। তবে ইবাদত হোসেনের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ‘ট্রেডমার্ক’ স্যালুটে উইকেট-উদ্‌যাপন ইবাদতের
সাকিবের স্পিন যেন ভারতীয়দের জন্য পরিণত হয়েছিল এক ধাঁধায় । ৯ মাস পর ওয়ানডে খেলতে নামা বাঁহাতির স্পিনে আউট হয়েছেন ৫ জন, এটি ওয়ানডেতে তাঁর পঞ্চম পাঁচ উইকেট-কীর্তি
ভারতের ১৮৬ রান তাড়ায় ওপেনার নাজমুল আউট হন শূন্য রানে। তবে একপ্রান্ত ধরে রেখে লিটন খেলেন ৬৩ বলে ৪১ রানের ইনিংস
মুশফিক (৪৫ বলে ১৮) ও মাহমুদউল্লাহর (৩৫ বলে ১৪) মন্থর গতির ইনিংসে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। দুজনে আউট হওয়ার আগে ৬৯ বল খেলে যোগ করেন ৩৩ রান
আট নম্বরে নেমে মিরাজ শুরু করেন একা লড়াই। হাঁকান ২টি ছয়, ৪টি চার
দীপক চাহারের করা ৪৬তম ওভারের শেষ বলটা কাভারের ওপর দিয়ে মেরেই ছুটলেন মিরাজ। যে ছোটা অপর প্রান্তে পৌঁছে জয়সূচক রানটা শেষ করেও যেন থামতে চাইল না
ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে সতীর্থরা জড়িয়ে ধরলেন মিরাজকে। একপর্যায়ে উঠিয়ে নিলেন কাঁধেও
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অভিনন্দনে সিক্ত মিরাজ
ম্যাচ শেষে জয়ের নায়কের সঙ্গে অধিনায়ক