শরীফুল ইসলাম ও মিচেল স্টার্ক
শরীফুল ইসলাম ও মিচেল স্টার্ক

স্টার্ক-শরীফুলের দাপটে রেকর্ডময় দিন

ম্যাকাই টেস্টের প্রথম দিনে মিচেল স্টার্ক (৬/১২) ও শরীফুল ইসলাম (৬/৩৫) দুজনেই ৬ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন। টেস্টে এমন ঘটনা চতুর্থবার। স্টার্ক টেস্টে চতুর্থবার প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড গড়েন এবং ২২ বলে ৫ উইকেট নেন, যা ষষ্ঠ দ্রুততম। তাঁর বোলিং তোপে বাংলাদেশের প্রথম ৬ ব্যাটসম্যানের ৪ জনই শূন্য রানে আউট হন, দল ৬৪ রানে গুটিয়ে যায়, যা তাদের চতুর্থ সর্বনিম্ন। শরীফুল বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম ৫ উইকেট নেন।