১১৭ বলে দুই শ রানের ঘর ছুঁয়েছেন শুবমান গিল
১১৭ বলে দুই শ রানের ঘর ছুঁয়েছেন শুবমান গিল

সৌম্যর ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভাঙলেন গিল, গুয়াহাটিতে হলো আরও যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৭ উইকেটে ৪০৫ রান, ভারত ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে গেল মাত্র দুই উইকেটে। ৮১১ রানের ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।
১১৭

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন শুবমান গিল (১১৭ বল)। আগের রেকর্ড ঈশান কিষানের, ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে।

২০৮

২০১৯ সালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপানির্ধারণী ম্যাচে রান তাড়ায় ২০৮ রান করেছিলেন সৌম্য সরকার। আবাহনীর হয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে খেলা ইনিংসটি এত দিন ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে রান তাড়ায় সর্বোচ্চ। গিল সেটি ভেঙে দিয়েছেন।

২

রোহিত শর্মার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি পেলেন গিল। রোহিতের ডাবল সেঞ্চুরি তিনটি।

২২৩*

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ও রান তাড়ায় সর্বোচ্চ ইনিংস এখন গিলের (২২৩*)। রান তাড়ায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের (২০১*) ও অধিনায়ক হিসেবে স্বদেশি বীরেন্দর শেবাগের (২০১৯) রেকর্ড ভেঙেছেন গিল।

৫

ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু আর ভারতের শুবমান গিল ও রোহিত শর্মা—ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি (৫) সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে তিনটি ম্যাচে চারটি করে সেঞ্চুরি ছিল।

১

ওয়ানডেতে প্রথমবার এক ম্যাচে তিন সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিয়ানদের। সব মিলিয়ে যা ষষ্ঠ ঘটনা। ইনিংসে তিন সেঞ্চুরি নিয়েও হারের স্বাদ পাওয়া প্রথম দল ওয়েস্ট ইন্ডিজ।

২

ওয়ানডেতে দ্বিতীয় দল হিসেবে ৪০০ রানের বেশি তাড়া করে জিতল ভারত। প্রথম দল দক্ষিণ আফ্রিকা, ২০০৬ সালে জোহানেসবার্গে ৪৩৫ রানের লক্ষ্য ছুঁয়ে অস্ট্রেলিয়াকে হারায় তারা।