বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের দলে কারা আছেন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছাড়বেন নিগার সুলতানারা। অস্ট্রেলিয়ায় এটি হবে বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। আজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

২০ মাস পর দলে ফেরানো হয়েছে মুর্শিদা খাতুনকে। গত বছরের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন এই ওপেনার ব্যাটার। দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।

২০২৪ সালে ভারতের বিপক্ষে একটি টি–টুয়েন্টি খেলেছিলেন হাবিবা, সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তাঁর একমাত্র ম্যাচ। দিশার এখনো কোনো সংস্করণেই আন্তর্জাতিক অভিষেক হয়নি। দলে জায়গা হয়নি ব্যাটার জুয়াইরিয়া আক্তার, স্পিনার ফাহিমা খাতুন ও পেসার ফারিহা ইসলামের।

৫ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ৯, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা আক্তার, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম।