আজ বিশ্বকাপে স্বাগতিক ভারত খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের জন্য ছিল ‘ট্রাভেলিং ডে’—হায়দরাবাদ থেকে আহমেদাবাদ। বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে মুহূর্ত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। তেমনই কিছু ছবি—
আগের রাতে হায়দরাবাদে অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন। আজ আহমেদাবাদে পৌঁছানোর পর গাড়িতে দেখা গেল হাসিখুশি রিজওয়ানকে ইবরাহিম জাদরানকে আউট করার পর যশপ্রীত বুমরার উদ্যাপনের ধরনটা কি চেনা লাগছে? ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের কথা মনে করে দেখুন তো!
বিজ্ঞাপন
আজ ছিল হার্দিক পান্ডিয়ার জন্মদিন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সম্প্রচার প্রতিষ্ঠানের হয়ে আসা গৌতম গম্ভীর ও ইরফান পাঠানদের সঙ্গে কেক কাটেন এই ভারতীয় অলরাউন্ডারশুধু মুখ খুঁজলে একজন মানুষই চোখে পড়বে এই ছবিতে—রবীন্দ্র জাদেজা। তবে তিনটি হাত আর তিনটি পায়ের দিকে চোখ পড়লে নিশ্চয়ই ধন্দে পড়ে যাবেন। হাস্যোজ্জ্বল জাদেজার শরীরে ঢাকা পড়েছেন আরও একজন—কুলদীপ যাদব। আফগানিস্তানের রশিদ খানের ক্যাচ নিয়েছেন কুলদীপই, অভিনন্দন জানাতে জাদেজা ছুটে যাওয়ার পর এমন ছবির অবতারণা
বিজ্ঞাপন
বাউন্সার সামলাতে ব্যাটসম্যানদের নিচু হয়ে যাওয়া নতুন কিছু নয়। বরং একধরনের দক্ষতা। কিন্তু মাথা নিচু করলেও ব্যাট উঁচু করে রাখাটা ‘আনাড়িপনা’, ব্যাটে লেগে ক্যাচ হয়ে যাওয়ার যে সমূহ সম্ভাবনা। আজ দিল্লিতে ভারত–আফগানিস্তান ম্যাচে এভাবেই বাউন্সারে ‘ডাক’ করতে গেছেন রশিদ খানভারত–আফগানিস্তান ম্যাচ শুরুর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মশকনিধনে ওষুধ ছিটানো হচ্ছেআহমেদাবাদে বিমানবন্দরে নামার পর থেকে কড়া নিরাপত্তা পেয়েছে পাকিস্তান দল। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার সময় শাদাব খান, বাবর আজমরা