সাফজয়ী ওঁরা ২৩ জন

আনুচিং মগিনি

সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

আনুচিং মগিনি, ফরোয়ার্ড
আনুচিং মগিনি, ফরোয়ার্ড

জাতীয় দলে একসঙ্গে খেলেন দুই জমজ বোন, যাঁদের মধ্যে আড়াই মিনিটের ছোট আনুচিং মগিনি। ২০১১ সালে বঙ্গমাতা ফুটবল দিয়ে আনুচিং ও আনাই ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে নারায়ণগঞ্জ জেলা দলের হয়ে খেলেছিলেন আনুচিং ও আনাই। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে খেলেন নিজের জেলা খাগড়াছড়ির হয়ে। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলে ছিলেন। নেপালে সাফ ফুটবলে যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।