তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। বিমানে আফিফ হোসেনের সেলফিতে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদদের সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কা ক্রিকেটার খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। সেখানেই ‘ক্যারিবীয় ফ্লেভার’ নিচ্ছেন তিনি
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। এবার নিউইয়র্কে ঘুরছেন কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরা। দলের ফিজিও টমি সিমসেক ছিলেন তাঁদের ‘ট্যুর গাইড’। উইলিয়ামসন লিখেছেন, বিকেলটা দারুণ কেটেছে তাঁদের। কমেন্টে এসে আবার ডেভিড ওয়ার্নার মজা করেছেন, ‘ভ্রমণটা বেশ ব্যয়বহুল মনে হচ্ছে, বন্ধু!’
বিজ্ঞাপন
মেসি তাঁর বন্ধু, সেটি জানা কথাই। এ ছবি পোস্ট করে নেইমার মনে করিয়ে দিয়েছেন সেটিই, ‘আমার আইডল ও বন্ধু।’ ফুটবলকেও ধন্যবাদ জানিয়েছেন পিএসজি তারকা, হয়তো এমন একজন বন্ধু পাওয়ার কারণেই
সার্বিয়ার ‘ছয় কিংবদন্তি’ তাঁরা। ওয়াটার পোলোতে দুবারের অলিম্পিকজয়ী ফিলিপ ফিলিপোভিচ, দুস্কো পিয়েতলোভিচ, আন্দ্রিয়া প্রালাইনোভিচ, গোকো পিয়েতলভিচ, মিলান আলেক্সিচ ও স্তেফান মিত্রোভিচকে বিদায় জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। সেখানেই উপস্থিত ছিলেন নোভাক জোকোভিচ
নিউক্যাসলের সঙ্গে ড্র করে ফিরতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। আপাতত সূর্যস্নানে ব্যস্ত ওই ম্যাচে ১টি গোল করা আর্লিং হলান্ড
‘সুন্দর কফি,’ ক্যাপশনে লিখেছেন লুকাস ভাসকেজ। সন্তানের সঙ্গে কফিটা উপভোগ করেছেন, বলাই যায়!একই কিন্তু আলাদা—ডেল স্টেইনের ক্যাপশন এমন। মেলবোর্নে সার্ফিংয়ে ব্যস্ত সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার
সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা দারুণ কেটেছে রবার্ট লেভানডফস্কির, সেটিও নিজের জন্মদিনে। এমন ম্যাচের পর তাঁর তো এমন ক্যাপশনই দেওয়ার কথা, ‘কোনো শিরোনাম নেই, শুধু আবহটা ভালো’
কেইলর নাভাস পিএসজিতেও সতীর্থ সের্হিও রামোসের, লুকা মদরিচ অবশ্য সাবেক সতীর্থই। তবে দুজনই ভাইয়ের মতো রামোসের কাছে। এ ছবির ক্যাপশনে রামোস লিখেছেন, ‘আমার ঘরে ভাইয়েরা।’ হ্যাশট্যাগ দিয়ে পরিবার শব্দটাও লিখেছেন রামোস