বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কখনো হাঙ্গেরিয়ান ফুটবলার দেখা যায়নি। এবার জর্জ কোটানের হাতে ধরে তিনজন হাঙ্গেরিয়ান ফুটবলার আসছেন আবাহনীতে। সব ঠিক থাকলে তাঁরা ঢাকায় নামবেন ৮ জানুয়ারি। কাল আবাহনী কোচ জানিয়েছেন, তিন হাঙ্গেরিয়ান ফুটবলারের খেলা তিনি আগে দেখেছেন। তিনজনই খেলেন হাঙ্গেরির প্রিমিয়ার লিগে। দুজন স্ট্রাইকার, একজন প্লে-মেকার।