ফ্লুমিনেন্সের বিপক্ষে রোববার জিততেই হতো ইন্টারন্যাসিওনালকে। জিতলেও অবনমন এড়ানোর জন্য ‘যদি’, ‘কিন্তু’র মারপ্যাঁচ ছিল। কিন্তু নিজেদের কাজটিই করে রাখতে পারেনি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত দলটি। ১-১ গোলে ড্র করায় নেমে গেছে সিরি ‘বি’তে। ক্লাবের ১০৭ বছরের ইতিহাসে এই প্রথম অবনমিত হলো তিনবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’জয়ী ইন্টারন্যাসিওনাল। আইএএনএস।