প্রিমিয়ার লিগের ট্রফি নেই এক দশকেরও বেশি সময় ধরে। তবে এফএ কাপটাকে বোধ হয় নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে আর্সেনাল। কাল ওয়েম্বলি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে জিতেছে রেকর্ড ১২তম বারের মতো এফএ কাপের ট্রফি। গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ, থিও ওয়ালকট, অলিভিয়ের জিরু ও পার মার্টেসেকার। ইএসপিএন।