কৃষ্ণাদের পাশে ওয়ালটন

শিলিগুড়িতে চতুর্থ মহিলা সাফ শুরু ২৬ ডিসেম্বর। এই সফরে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে আর্থিক সহায়তা দেবে ওয়ালটন। কাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে এ ঘোষণা। টুর্নামেন্টে বাংলাদেশের দুটি গ্রুপ ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রতিপক্ষ আফগানিস্তান ও ভারত।