রোমাঞ্চকর? সে তো বটেই। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর যেন মৌচাকে ঢিল পড়ল! দুই দল মিলে এরপর একে একে ঝুলি থেকে বের করল আরও পাঁচ গোল। এই ইউরোয় এখন পর্যন্ত সেরা ম্যাচটা উপহার দিল জার্মানি-পর্তুগাল। ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচে শেষ পর্যন্ত জার্মানি জয়ী ৪-২ গোলে।
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় গোলের শুরুটা করেছিল পর্তুগাল। এরপর দাপুটে ও আক্রমণের জবাবে পাল্টা আক্রমণের ফুটবল খেলে জার্মানি যেন পর্তুগালকে স্রেফ ছিড়েখুড়ে ফেলে! লাভটা হয়েছে দর্শকদের।
এমন রোমাঞ্চকর ও গোলউৎসবের ম্যাচ তো আর প্রতিদিন দেখা যায় না! আসুন দেখে নেই ম্যাচের কোন সময়ে ও কীভাবে এই ছয় গোলের উৎসব হলো।