বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। প্রতিপক্ষ বলিভিয়ার চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে ছিল দেশটির ভূ-প্রকৃতি। গত ১৫ বছর যে এ মাঠে জয়ই পায়নি আর্জেন্টিনা।
লা পাজে কাল মাঠে নামার আগে আর্জেন্টিনার স্মৃতিতে ছিল ২০০৯ সালে এই মাঠেই ৬-১ গোলে হারের রেকর্ড।
বিজ্ঞাপন
গোল না পেলেও মেসিই ছিলেন কাল আর্জেন্টিনার প্রাণভোমরা।
বিজ্ঞাপন
শুরুতে অবশ্য বলিভিয়াই এগিয়ে গিয়েছিল মার্তিনস মোরেনোর গোলে। লা পাজে আর্জেন্টিনার বিপক্ষে সব সময়ই গোল পান মোরেনো। কৌশলী ফুটবল খেলেছেন মেসি কাল। বিশ্বকাপ বাছাইপর্বে চার বছর পর এই প্রথম মেসি গোল পেলেন না। আর্জেন্টিনার প্রতিটি গোলই ছিল আবেগের।কোরেয়ার জয়সূচক গোলের পর। খেলোয়াড়দের অভিব্যক্তিই বলে দিচ্ছে সবকিছু। ১৫ বছর পর বলিভিয়ার মাটিতে জয়—উদ্যাপনটা তাই এমন।