পিএসজির জার্সিতে অভিষেক হলো মেসির
পিএসজির জার্সিতে অভিষেক হলো মেসির

ছবিতে পিএসজির জার্সিতে মেসির প্রথম আবির্ভাব

রেঁসের মাঠে কাল দারুণ এক ঘটনাই ঘটল। বলতে গেলে বিরল ঘটনাই। প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে মাঠে নামতে দেখে এমন তীব্র হর্ষধ্বনি! কাল ফ্রেঞ্চ লিগে পিএসজির জার্সি গায়ে মেসির অভিষেক মুহূর্ত এমন স্মরণীয় এক মুহূর্তেরই সাক্ষী। পিএসজির বিপক্ষে রেঁস কাল হেরেছে ২–০ গোলে। কিন্তু রেঁস সমর্থকেরা সেটি ভুলে গিয়ে উদ্‌যাপন করেছেন ফ্রেঞ্চ লিগে মেসির অভিষেক। ভাবনাটা ছিল পিএসজির আক্রমণভাগের তিন ত্রয়ী নেইমার, কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসিকে এক সঙ্গে দেখা। সেটি হয়নি। মেসি শুরুতে ছিলেন ডাগআউটে। ৬৬ মিনিটে বন্ধু নেইমারের জায়গাতেই মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের বাকি সময়টায় অবশ্য এমবাপ্পে আর আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল দি মারিয়ার সঙ্গেই তৈরি করেছেন রসায়ন। প্রিয় পাঠক, ছবিতে এক ঝলকে দেখে নিন রেঁসের বিপক্ষে পিএসজির জার্সিতে মেসির অভিষেকের স্মরণীয় কিছু মুহূর্ত...
মেসির অপেক্ষাতে ছিল প্রতিপক্ষ রেঁসের সমর্থকেরা। ফ্রেঞ্চ লিগে তাঁর অভিষেকের মুহূর্তের দিক চোখ ছিল গোটা দুনিয়ারই
অভিষেক ম্যাচে ৬৬ মিনিট পর্যন্ত পিএসজির ডাগ আউটেই রইলেন মেসি
মাঠে নামার ইঙ্গিত পেলেন কোচ মরিসিও পচেত্তিনোর কাছ থেকে। শরীরটাকে একটু গরম করে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা
স্মরণীয় এক মুহূর্ত। বার্সেলোনা ছেড়ে পিএসজির জার্সিতে মেসির প্রথম পদার্পণ
পিএসজি–সতীর্থ ইদ্রিসা গুইয়ের সঙ্গে মাঠে নামার পর মেসি। সতীর্থের কাছ থেকে জেনে নিচ্ছেন মাঠের পরিস্থিতি
মেসিকে আটকানোর চেষ্টায় রেঁসের রক্ষণভাগের খেলোয়াড়
মাঠে নেমেই অ্যাকশনে মেসি। বল নিয়ে হানা দিচ্ছেন রেঁসের সীমানায়
নেইমারের বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন মেসি
বার্সেলোনা আর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মেসিকে দেখে অভ্যস্ত সকলে। এবার মেসিকে দেখা গেল পিএসজির ৩০ নম্বর জার্সিতে
পিএসজির জার্সিতেও সেই একই মেসি, একই ভঙ্গিতে বল পায়ে তাঁর ছুটে চলা
প্রতিপক্ষে মেসি। অসাধারণ এই প্রতিভাকে নিজের মতো খেলতে দিলে চলে? রেঁসের রক্ষণসেনারা তাই একটু শক্তির প্রয়োগও ঘটালেন
মেসিকে আটকানো যথেষ্ট কঠিন। কাল রেঁসের খেলোয়াড়েরা সেটি বুঝল ভালোভাবেই
কাল ২৪ মিনিট মাঠে থেকে মেসি পাস বাড়িয়েছেন ২১টি। ২০টিই খুঁজে নিয়েছে সতীর্থকে
রেঁসের মাঠে মেসির অভিষেকটা মন্দ হয়নি