অন্যকলাম

জনদরদি

জীবনের অনেকটা সময় কাটিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগোতে। কাছ থেকে দেখেছেন বেকারত্বের অভিশাপ। স্টিভেন নেইস্মিথ সেই দিনগুলোর কথা ভোলেননি। এভারটনের স্কটিশ স্ট্রাইকার এবার মহতী একটা উদ্যোগ নিলেন। এভারটন যে শহরের ক্লাব, সেই লিভারপুলে বেকারদের খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। মৌসুমজুড়ে বেকারদের কিছু টিকিট কিনে দেবেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। নিজেই জানিয়েছেন, ‘আশা করি এটা ওদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবে।’ নেইস্মিথ অবশ্য অনেক আগে থেকেই জনহিতকর কাজের সঙ্গে জড়িত। লিভারপুল ও গ্লাসগোতে ছিন্নমূল লোকদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, গ্লাসগোতে পঙ্গু পুনর্বাসনের জন্য একটা উদ্যোগও নিয়েছেন এর আগে। গার্ডিয়ান।