ঢাকার বাইরে চোখ দুই ক্লাবের

প্রিমিয়ার ফুটবল লিগে এবার নেত্রকোনায় হোম ভেন্যু করতে চায় বিজেএমসি। ফরাশগঞ্জের চোখ চাঁদপুরে। ঢাকার বাইরে ভেন্যু করতে দল দুটি বাফুফের কাছে আবেদন করেছে। এ মাসেই বাফুফের পেশাদার লিগ কমিটি নেত্রকোনা ও চাঁদপুর স্টেডিয়াম পেশাদার ফুটবল লিগের উপযোগী কি না খতিয়ে দেখবে।