কাল আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার থেকে প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে গেলেন মেসি। শেষ হলো ২১ বছরের কাতালান–অধ্যায়, বার্সার হয়ে মেসির পথচলা। প্যারিসে নেমেই পিএসজির হয়ে চুক্তি সেরে ফেলেছেন আগামী দুই বছর এ ক্লাবের জার্সি গায়েই ইউরোপ মাতাবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয় বন্ধু নেইমার। থাকবেন এমবাপ্পে, রামোস, দোন্নারুম্মা, ভাইনালডম, পারেদেস, দি মারিয়া, ভেরাত্তি, ইকার্দির মতো আরও অনেকে। নতুন অধ্যায়ে মেসি কোন ইতিহাস গড়বেন, সেটি সময়ের হাতেই তোলা। আপাতত প্যারিসে প্রথম দিনটা মন্দ কাটেনি তাঁর। প্রিয় পাঠক, আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর ক্যামেরায় মেসির প্যারিস আগমনের দিনটির বিভিন্ন মুহূর্ত দেখে নিন