বিশ্বকাপ শেষ, দৃশ্যপটে এখন ইউরোপীয় লিগগুলো। ভাবছেন আন্তর্জাতিক ফুটবল আবারও শীতনিদ্রায়? মোটেই না। ইউরো চ্যাম্পিয়নশিপের হাওয়া বইতে শুরু করেছে যে! ২০১৬ সালে প্রথমবারের মতো ২৪টি দেশকে নিয়ে হবে ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াই। যেটির বাছাইপর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিনই মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ‘ডি’ গ্রুপে জোয়াকিম লোর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। একই দিনে পর্তুগাল খেলবে আলবেনিয়ার বিপক্ষে। তবে চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে কাল মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও। এএফপি।