
পুরো বিশ্ব জুড়েই করোনাভাইরাস সুরক্ষায় স্বাস্থ্যবিধির বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞার খড়্গ–এ পড়তে হল আইভরি কোস্টের জাতীয় দল ও চেলসির সাবেক তারকা ফুটবলার সলোমন কালুকে। ৩৪ বছর বয়সী এই উইঙ্গারকে অনুশীলন পর্ব থেকে নিষিদ্ধ করেছে তাঁর জার্মান ক্লাব হারথা বিএসসি। পরবর্তীতে আরও বড় শাস্তিও হতে পারে তাঁর। অবশ্য এরই মধ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সলোমন।
সলোমনের ছয় বছরের চেলসি অধ্যায় শেষ হয়ে গেছে ২০১২ সালেই। পরবর্তীতে ফ্রান্সের ক্লাব লিলিতে দুই বছর খেলে ২০১৭ সাল থেকে জার্মানির হারথায় খেলছেন এই উইঙ্গার। লক ডাউন শেষে ক্লাবের অনুশীলনে ফিরেই ড্রেসিংরুমে করোনা সুরক্ষার সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেটির ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এটি ক্লাবের নজরে আসার পর তাঁকে নিষিদ্ধ করা হয়।
ভিডিওতে দেখা যায় ক্লাবের ড্রেসিং রুমে প্রবেশ করে কিছু খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করার উদ্দেশে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সবচেয়ে বড় অন্যায়টি করেছেন সতীর্থ এক খেলোয়াড়ের করোনা নমুনা সংগ্রহের সময় এগিয়ে গিয়ে দেখা। ডাক্তারের বারণ স্বত্বেও সলোমন জর্ডান তরুনারিঘার করোনার নমুনা সংগ্রহের সময় এগিয়ে গিয়েছিলেন তিনি। এই অপরাধে ক্লাবের অনুশীলন থেকে দূরে রাখা হয়েছে তাঁকে। যদিও পরে সেই ভিডিও মুছে ফেলা ক্ষমা চেয়েছেন কালু।
হারথা ক্লাব তাদের ওয়েবসাইটে কালুর নিষেধাজ্ঞা সম্পর্কে জানিয়েছে , 'সলোমন কালুর ভিডিওটি ধারণা দেয় যে , হারথা ক্লাব খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিয়মকে গুরুত্ব দেয় না। তাঁর এই আচরণ ক্লাবের অভ্যন্তরীণ নিয়ম ভেঙেছে এবং এমন আচরণ দেখিয়েছে যা পরিস্থতির সঙ্গে উপযুক্ত নয়। ক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে তাঁকে অনুশীলন ও খেলার সঙ্গে সংযুক্ত বিষয়গুলো থেকে সরিয়ে নিয়েছে।'
তবে এরই মধ্যে নিজের ভুল শিকার করে ক্ষমা চেয়েছেন সলোমন , 'করোনাভাইরাসকে আমি গুরুত্বের সঙ্গে নিচ্ছি না, এমন কিছু মনে হলে আমি দু:খিত। আমি ক্ষমা প্রার্থী। আমি সত্যিই এমন কিছু ভাবি নি। করোনা পরীক্ষায় সকলের ফল নেগেটিভ আসায় আমি খুব খুশি। তবে ভিডিওতে যারা ছিল তাদের অজান্তে পোস্ট করাই আমি ক্ষমা প্রার্থী।'
সলোমনের দলের কারও করেনা শনাক্ত না হলেও জার্মানির সর্বোচ্চ দুই বিভাগের ১০ জনের করোনা শনাক্তের বিষয় নিশ্চিত করেছে জার্মান ফুটবল সংস্থা