স্প্যানিশ লিগে রিয়ালের বাজে সূচি, বার্সার কিছু কম

রিয়াল-বার্সেলোনার খেলা দেখতে চাইলে আপনাকে হতে হবে নিশাচর! ফাইল ছবি
রিয়াল-বার্সেলোনার খেলা দেখতে চাইলে আপনাকে হতে হবে নিশাচর! ফাইল ছবি

একে তো খেলা দেখতে হচ্ছে ফেসবুক লাইভে, তার ওপর ম্যাচ গভীর রাতে! রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা সমর্থকেরা বিরক্ত হতেই পারেন। এই মৌসুমে লা লিগা যেন এই অঞ্চলের ভক্ত-সমর্থকদের স্বস্তি দেবে না বলেই প্রতিজ্ঞা করেছে। একের পর এক সিদ্ধান্ত জন্ম দিচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়ার। এর মধ্যে এখন পর্যন্ত প্রকাশিত সূচিতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশের সমর্থকদের জন্য আছে বেশ কিছু দুঃসংবাদ।

বার্সেলোনার সূচি তবু কিছুটা সহনশীল। রিয়াল মাদ্রিদের সূচি এ রকম থাকলে নিশাচর হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। রিয়াল মাদ্রিদের লিগের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ২-১৫ মিনিটে। ম্যাচ শেষ হয়েছে ভোর ৪টায়! বার্সেলোনার প্রথম ম্যাচের সূচিও ছিল একই। আজও বার্সার খেলা রাত ২-১৫ মিনিটে। আগামীকাল রিয়ালের ম্যাচও তা-ই।

রিয়ালের লা লিগা সূচি

প্রতিপক্ষ

তারিখ

সময়সূচি

গেটাফে

১৯ আগস্ট

রাত ২টা-১৫ মি

জিরোনা

২৬ আগস্ট

রাত ২টা-১৫ মি

লেগানেস

১ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫ মি

অ্যাথ. বিলবাও

১৫ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

এসপানিওল

২২ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

সেভিয়া

২৬ সেপ্টেম্বর

রাত ২টা

অ্যাটলেটিকো মাদ্রিদ

২৯ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

তৃতীয় রাউন্ডে লেগানেসের বিপক্ষে রিয়ালের ম্যাচ ১২টা ১৫ মিনিটে। চতুর্থ ও পঞ্চম রাউন্ডেও একই সময়ে। ষষ্ঠ রাউন্ডে সেভিয়া-রিয়াল গুরুত্বপূর্ণ ম্যাচটি রাত ২টায়। সপ্তম রাউন্ডে অ্যাটলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বি শুরু হবে ১২টা ৪৫ মিনিটে। ততক্ষণে আবার শুরু হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগের খেলাও। সাধারণত চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো শুরু হয় রাত ১টা ৪৫-এ। শনি-রোববার রাত জাগার পর তখন মঙ্গল-বুধবারও রাত জাগা শুরু হয়ে যাবে ফুটবল-প্রেমীদের।

বার্সেলোনার কয়েকটি ম্যাচে তবু বাঁচোয়া। হুয়েস্কার বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচটি যেমন বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। চতুর্থ রাউন্ডের ম্যাচটি আরও আগে রাত সোয়া ৮টায়। কিন্তু পরের দুটি রাউন্ডে জিরোনা ও লেগানেসের বিপক্ষে বার্সার ম্যাচ যথাক্রমে রাত ১২টা ৪৫ ও ১২টায়। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি সোয়া ৮টায়।

এশিয়াতেই সবচেয়ে বেশি দর্শক ইউরোপীয় ফুটবলের। এ কারণে সবাই এশিয়ার বাজারকে লক্ষ্য বানায়। ইংলিশ প্রিমিয়ার লিগ যেমন ভারত ও চীনের বাজার ধরতে খেলার সূচিই এগিয়ে এনেছে। লা লিগাও একসময় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তাদের স্থানীয় সময় দুপুরে আয়োজন করত। কিন্তু স্থানীয় দর্শক ও খেলোয়াড়দের আপত্তির মুখে পিছু হটে।
কিন্তু পেছাতে পেছাতে সময় এমন জায়গায় গেছে, এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ চীনের জন্য খেলা দেখা তো আরও কঠিন। বাংলাদেশে যখন রাত ২টা, চীনে তখন রাত ৪টা!

বার্সার লা লিগা সূচি

প্রতিপক্ষ

 

সময়সূচি

আলাভেস

১৮ আগস্ট

রাত ২টা-১৫

ভ্যায়াদোলিদ

২৫ আগস্ট

রাত ২টা-১৫

হুয়েস্কা

১ সেপ্টেম্বর

রাত ১০টা ৩০

সোসিয়েদাদ

১৫ সেপ্টেম্বর

রাত ৮টা ১৫

জিরোনা

২৩ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

লেগানেস

২৬ সেপ্টেম্বর

রাত ১২টা

অ্যাথ. বিলবাও

২৯ সেপ্টেম্বর

রাত ৮টা ১৫