১১৫ বছর পর...

অবশেষে লিগ জিতল গেন্ট। অবসান হলো ১১৫ বছরের অপেক্ষারও। ১৯০০ সালে ফুটবল খেলতে শুরু করা ক্লাবটি পরশু চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়ান লিগে। স্ট্যান্ডার্ড লিগকে ২-০ গোলে হারিয়েই প্রথমবারের মতো বেলজিয়ামের শীর্ষ ফুটবল লিগ জিতল গেন্ট। রয়টার্স