ছাতাটাই উল্টে গেল!
ছাতাটাই উল্টে গেল!

সাড়ে তিন ঘণ্টার ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, দেখুন ছবিতে

বজ্রপাত ও বৃষ্টিজনিত বিরতির কারণে ফ্রান্স–ইরাক ম্যাচ শেষ হতে সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টার বেশি সময়। এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল, ফ্রান্স জিতেছে ৩–০ গোলে। ঘটনাবহুল ম্যাচের গল্প দেখুন ছবিতে।
মাঠে নামবেন আর গোল করবেন না, সেটা তো হতে পারে না। কালও ম্যাচের প্রথম গোলটা এমবাপ্পেই করেছেন
অন্ধকার ফিলাডেলফিয়া...
আকাশে কালো মেঘ, চলছে মুষলধারে বৃষ্টি
ছাতাটাই উল্টে গেল!
এঁরা ঝড়বৃষ্টি পরোয়া করছেন বলে মনে হচ্ছে না
বৃষ্টি তখন থেমেছে, খেলার শুরুর অপেক্ষায়...
ঝড়বৃষ্টিতে স্টেডিয়ামের ভেতরে অবস্থান নেওয়া দর্শক
মাঠে পানি শুকানোর চেষ্টা করছেন মাঠকর্মীরা
এটাই আসল এমবাপ্পে, তাঁর গতির সঙ্গে পারার সাধ্য কার!
এমবাম্পের দ্বিতীয় গোলে অবদান ছিল দেম্বেলের, উদ্‌যাপনটাও করছেন একসঙ্গে। ম্যাচে ফ্রান্সের অন্য গোলটিও দেম্বেলের