বিশ্বকাপের পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, সব কটিই শেষ হয়েছে সমতায়। স্পেন-কেপ ভার্দে ০-০, বেলজিয়াম-মিসর, সৌদি আরব-উরুগুয়ে ১-১ এবং ইরান-নিউজিল্যান্ড ২-২ ড্র করেছে। এই চারটি ম্যাচের গল্প দেখুন ছবিতে।
বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করেছেন নিউজিল্যান্ডের এলিজা জাস্টগোলের পর ইরান ফুটবলার রামিন রেজাইয়ানের উদ্যাপন
আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল বলে কথা! মিসরের ইমান আশুরকে নিয়ে সতীর্থদের উদ্যাপন!
ছোট দলের বড় তারকা তিনি। প্রথম ম্যাচে গোল পাননি, তবে ১টি গোলে সহায়তা করেছেন মোহাম্মদ সালাহ
বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের বিপক্ষে গোলপোস্টে ভোজিনিয়া একাই তুলে দিয়েছিলেন চীনের প্রাচীর। একটু ভুল হলো, কেপ ভার্দের প্রাচীর। এককথায় অবিশ্বাস্য!ফেরান তোরেসের নেওয়া শট ঠেকিয়ে দিচ্ছেন ভোজিনিয়াএখন দুই দলের সব খেলোয়াড়কেই গাইতে হয় জাতীয় সংগীত
বিজ্ঞাপন
গোল মিস! খেলোয়াড়দের সঙ্গে দর্শকদেরও মাথায় হাতউরুগুয়ের এক সমর্থক! বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করেছে তাঁর দলকর্নার নিচ্ছেন লামিনে ইয়ামাল। একটা গোলের জন্য তাঁকে বদলি হিসেবে ৭১ মিনিটে নামিয়েছিলেন স্পেন কোচ। গোল করতে বা করাতে কোনোটাই পারেননি ইয়ামাল