দলগুলো এখন নকআউটে ওঠার শেষ লড়াইয়ে নামছে
দলগুলো এখন নকআউটে ওঠার শেষ লড়াইয়ে নামছে

ব্রাজিল, মরক্কো, দক্ষিণ কোরিয়া—দ্বিতীয় রাউন্ডে উঠতে কোন দলের কী দরকার

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামছে এ, বি ও সি গ্রুপের ১২টি দল। এর মধ্যে মেক্সিকো ছাড়া দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারও। বাদ পড়ে গেছে শুধু হাইতি। অন্য ১০টি দলেরই সুযোগ আছে শেষ ৩২–এ ওঠার।