একই দিনে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা
একই দিনে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রস্তুতি: ব্রাজিল, আর্জেন্টিনার জয়

বিশ্বকাপমঞ্চে নামার আগে আজ ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষও ছিল বিশ্বকাপেরই এক দল—মিসর। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে আফ্রিকান দলটিকে ২–১ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল করেছেন ব্রুনো গিমারেস ও এনদ্রিক। অন্যদিকে আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ২–০ গোলে। লাওতারো মার্তিনেজ এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোল করেছেন গিলিয়ানো সিমিওনে।