বিশ্বকাপ ফুটবল শুধু মাঠের লড়াই নয়, ফিফা, আইএফএবি ও ওয়াডার কড়া নজরদারিতে খেলোয়াড়দের হাজারো নিয়ম মানতে হয়। মাঠে ও মাঠের বাইরে তাদের স্বাধীনতার কঠোর 'লক্ষ্মণরেখা' রয়েছে। ফুটবলের মৌলিক বিধিনিষেধ হিসেবে কার্যকর এসব নিয়মের মধ্যে ডোপ টেস্টে অস্বীকৃতি বা কারচুপি করলে ক্যারিয়ারে বড় নিষেধাজ্ঞা নামে। এর কোনো সুযোগ নেই।