হাল সিটির বিপক্ষে লাল কার্ড দেখেন ফুলহামের সেজেগনন
হাল সিটির বিপক্ষে লাল কার্ড দেখেন ফুলহামের সেজেগনন

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত

ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গোলে হারের ম্যাচে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় ৮০ মিনিটে।

মজার বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে পালমারের প্রথম লাল কার্ডের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছে চেলসি। ক্লাবের জন্য বিব্রতকর এই মাইলফলকে লন্ডনের ক্লাবটির আগে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বলছে লাল কার্ডের সেঞ্চুরির পথে আছে কয়েকটি ক্লাব। এর মধ্যে ৯৬টি নিয়ে সবচেয়ে কাছাকাছি নিউক্যাসল ইউনাইটেড।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের অবশ্য বেশ সময় লাগবে। সিটির খেলোয়াড়েরা ৭৮টি আর ইউনাইটেড ৭৭টি দেখেছেন এখন পর্যন্ত।

এবারের প্রিমিয়ার লিগে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ১২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। এর মধ্যে দুটি করে দেখেছেন ব্রেন্টফোর্ড ও সান্দারল্যান্ডের খেলোয়াড়েরা। চেলসি এবার মাত্র একটি দেখলেও তাদের গতবারের ‘রেকর্ড’ কিন্তু উদ্বেগজনক। ২০২৫–২৬ মৌসুমে সবচেয়ে বেশি ৮টি লাল কার্ড দেখেছিলেন চেলসির খেলোয়াড়েরা।

এক মৌসুমে সবচেয়ে বেশি লাল কার্ডের রেকর্ডটা অবশ্য চেলসির নয়। ২০০৯–১০ মৌসুমে সান্দারল্যান্ড আর ২০১১–১২ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্স দেখেছিল ৯টি করে লাল কার্ড।

প্রিমিয়ার লিগে লাল কার্ড