শুক্রবার হাতে এল একগাদা কাগজপত্র। এমন সব নথি, যেগুলোর অস্তিত্বই জানতেন না তিনি। কাগজগুলো দেখার পর ধীরে ধীরে পরিষ্কার হলো ভয়ংকর সত্যটা। ফুটবল খেলে ২৪ বছরে যা কিছু অর্জন করেছিলেন, তার প্রায় সবই হারিয়ে ফেলেছেন। ঠিক এতটা নাটকীয়ভাবেই ক্যারিয়ারের সব উপার্জন হারিয়ে ফেলার গল্প বললেন কার্লোস। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার জানিয়েছেন, এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে ফুটবল থেকে উপার্জন করা সম্পদের ৯৯ শতাংশই এখন তাঁর নেই।