শুরু হয়ে গেছে ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মাঠে গড়ায়নি এখনো। ১৫ আগস্ট বাংলাদেশ সময় রাতে শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা। এরই মধ্যে কিছু দল প্রাক্-মৌসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে।চলুন দেখা যাক, প্রিমিয়ার লিগ ও লা লিগার বড় কয়েকটি দলের প্রস্তুতি কেমন চলছে।