বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অঘটন তো কিছুই ঘটল না! ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে যাদের ওঠার কথা, তারাই উঠল। মানে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল হলো—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছে এই চার দলই। বিশ্বকাপ ইতিহাসে এমনটা ঘটল এই প্রথমবার।

সেমিফাইনালে ওঠা চার দলই আবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চার দলই সেমিফাইনালে উঠেছে—এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার। এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চার বিশ্ব চ্যাম্পিয়ন ওঠে সেমিফাইনালে। ইতিহাসের কচকচানি বাদ দিয়ে এবার বিশ্বকাপে সেমিফাইনালে কার কখন খেলা, সেটা দেখে নেওয়া যাক।

ডালাসে প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। পরের দিন রাত ১টায় আটলান্টায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।