বার্সেলোনার ছাদখোলা বার্সে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা
বার্সেলোনার ছাদখোলা বার্সে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা

লা লিগা জয় নিশ্চিতের পর ছাদখোলা বাসে বার্সেলোনার শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা ওড়ান লামিনে ইয়ামাল। এতে ইসরায়েল ও গাজায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গত সোমবার কাতালান ক্লাবটির শিরোপা উদ্‌যাপন চলাকালে ছাদখোলা বাসে নিজের হাতে ফিলিস্তিনের পতাকা ওড়ান ইয়ামাল। বার্সেলোনা শহরের রাজপথে সেদিন প্রায় সাড়ে সাত লাখ সমর্থকের উপস্থিতিতে জয়োল্লাস করে ক্লাবটি।