ফ্রান্স–স্পেন মুখোমুখি হবে সেমিফাইনালে
ফ্রান্স–স্পেন মুখোমুখি হবে সেমিফাইনালে

কে জিতবে বিশ্বকাপ? সুপারকম্পিউটার যা জানাল

বিশ্বকাপে ফুটবল টুর্নামেন্ট এখন শেষের পথে। ফাইনালসহ বাকি মাত্র ৪টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই চারটি দলের সেমিফাইনালে খেলার কথা বলেছিল অপটার সুপারকম্পিউটার। সেই সুপারকম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব–নিকাশের পর তারা জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও। অপটার সুপারকম্পিউটারের মতে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের।