বিদায় ক্যাম্প ন্যু—ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলার পর বার্সা তারকা
বিদায় ক্যাম্প ন্যু—ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলার পর বার্সা তারকা

ফটো ফিচার

ক্যাম্প ন্যুতে পিকের শেষ ম্যাচ

১০ বছর বয়সে প্রথম বার্সেলোনায় এসেছিলেন জেরার্ড পিকে। মাঝে চারটা বছর ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল জারাগোজায় কাটানোর পর ২০০৮ সালে বার্সায় ফেরেন স্প্যানিশ ডিফেন্ডার। বার্সেলোনার প্রতীক হয়ে ওঠা সেই পিকে কাল রাতে ক্যাম্প ন্যুতে শেষ ম্যাচটা খেলে ফেললেন। তাঁর নেতৃত্বেই কাল আলমেরিয়ার বিপক্ষে খেলেছে বার্সেলোনা। ৮৪ মিনিটে তাঁকে উঠিয়ে নেন কোচ জাভি। লা লিগার ম্যাচটি বার্সা জিতেছে ২-০ গোলে। এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে (১২ ম্যাচে ৩২) টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা।
ঘরের মাঠে শেষ ম্যাচের আগে গা গরমে জেরার্ড পিকে
ক্যাম্প ন্যুতে শেষ দলীয় ছবি, অধিনায়ক পিকের সঙ্গী ছিলেন দুই সন্তানও
৮৪ মিনিটে উঠে যাওয়ার আগে অধিনায়কের আর্ম ব্যান্ড খুলে দিচ্ছেন পিকে
শেষবার মাঠ ছাড়ার আগে সতীর্থদের সঙ্গে...
বিদায় ক্যাম্প ন্যু, শেষবার মাঠ ছাড়ছেন পিকে
সাবেক সতীর্থ ও বর্তমান কোচ জাভির আলিঙ্গনে বাঁধা পড়লেন পিকে
ম্যাচশেষে সন্তানদের সঙ্গে পিকে
সতীর্থেরা শূন্যে তুল ধরলেন পিকেকে
আবেগ সামলাতে পারেননি পিকে